বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের শোলমারীতে নতুন বিদ্যুৎ লাইনের পোল উত্তোলনের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

November 07, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ নভেম্বর: পল্লি বিদ্যুৎ সমিতির উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামের পুরাতন ক্যাম্প পাড়ায় বিদ্যুতের নতুন লাইনের পোল উত্তোলনের উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে গ্রাম আওয়মীলীগ নেতা রবকুল আলমের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেব উপস্থিত ছিলেন মেহেরপুর শহর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পল্লি বিদ্যুৎ সমিতির রিডেনার সহকারী প্রকৌশলী নব কুমার,জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম,সাধারন সম্পাদক সাজ্জাদুল আলম,সাংগাঠনিক সম্পাদক মাহফিজুর রহমান মাহবুব,মিজানুর রহমান হিরন,রেজা,আরিফ হেসেন,ঠিকাদার হাশেম আলী পিয়াদা।

বক্তব্য রাখেন,স্থানীয় নেতা সিদ্দিকুর রহমান,মুকুল হোসেন প্রমুখ্ পরে সেখানে নতুন পোল উত্তোলন করে মোনাজাত করা হয়। কুতুবপুর ইউনিয়নের শোলমারী গ্রামে ১৪২ টি পরিবারে বিদ্যুৎ সংযোগ দেয়ার লক্স্যে পোল উত্তোলনের কাজ শুরু করা হয়। আগামী ১ মাসের মধ্যে পোল তোলাসহ আনুষাঙ্গিক কাজ শেষ হবে।