বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের শোলমারী বিজিবি‘র ফেন্সিডিল উদ্ধার

By মেহেরপুর নিউজ

November 14, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার শোলমারী বিজিবি সদস্যরা ফেনসিডিল উদ্ধার করেছে। শনিবার ভোরের দিকে শুভরাজপুর মাঠ থেকে বিজিবি সদস্যরা ১৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

শোলমারী বিজেপি সুবেদার আব্দুল আজিজের নেতৃত্বে বিজিবির একটি টহল দল টহল শেষে ফেরার পথে শুভরাজপুর মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ফেনসিডিলগুলো উদ্ধার করে। ধারণা করা হচ্ছে বিজিবি সদস্যদের আগমনী টের পেয়ে ফেন্সিডিল ব্যবসায়ীরা ফেন্সিডিল গুলো ফেলে রেখে পালিয়ে যায়।