বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের শোলমারী সীমান্ত থেকে উদ্ধার লাশ বে-ওয়ারিশ হিসেবে দাফন

By মেহেরপুর নিউজ

May 26, 2012

আপডেট

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ মে: মেহেরপুর সদর উপজেলার শোলমারী সীমান্ত এলাকা থেকে উদ্ধার অজ্ঞাত ব্যক্তির লাশের ময়নাতদন্ত শেষে মেহেরপুর পৌরসভার মাধ্যমে বে-ওয়ারিশ লাশ হিসেবে পৌর কবর স্থানে দাফন করা হয়েছে।

শুক্রবার লাশের ময়না তদন্ত শেষে লাশ মেহেরপুর পৌর কর্তৃপক্ষকে প্রদান করে। বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর সদর থানা পুলিশ মেহেরপুর সীমান্তের ১২৭/১২৮ নং মেইন পিলারের মাঝামাঝি ভারতের ইলশিগারি সীমান্ত ফাঁড়ি থেকে আনুমানিক ২শ’ গজ দূরে বাংলাদেশ পারে প্রায় ৭০ বছর বয়সী অজ্ঞাত পরিচয়ের বৃদ্ধের লাশ উদ্ধার করে মেহেরপুর মর্গে প্রেরণ করে।