অন্যান্য

মেহেরপুরের শ্যামপুরে দেনাদারের হামলায় পাওনাদার আহত

By মেহেরপুর নিউজ

March 06, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ মার্চ: পাওনা টাকা চাইতে গিয়ে দেনাদারের হামলায় পাওনাদার রফিকুল ইসলামনামের এক ব্যাক্তি আহত হয়েছে।বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, সদর উপজেলার আমঝুপি গ্রামে শ্যামপুর গ্রামে ফকির মহাম্মদের ছেলে রফিকুল একই গ্রামের চেতন খার ছেলে আলমের কাছে একটি স্যালো মমেশিন বিক্রি করে। ঘটনার দিন রফিকুল মেশিনের টাকা চাইতে গেলে তার উপর হামলা চালায়। এতে রফিকুল আহত হয়। তাকে উদ্ধার করেমেহেরপুর জেণারেল হাসপাতালে ভর্তি করা হয়।