মেহেরপুর নিউজ,২০ ডিসেম্বর: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের শ্যামপুর টাস্কফোর্সের উদ্যোগে বাল্য বিবাহ নিরোধ কল্পে এক সমাবেশের আয়োজন করা হয়।
রবিবার সকালে শ্যামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউপি সদস্য আখতার হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো: শাহীনুজ্জামান। বক্তব্য রাখেন আলমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন, সোহরাভ হোসেন, সাইদুর রহমান, এমদাদুল হক, আব্দুর রাজ্জাক প্রমুখ।