মেহেরপুর নিউজ:
করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামে মাস্ক বিতরণ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় নবগঠিত শ্যামপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নয়ন হাবিব এর উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়।
এর আগে সেখানে বক্তব্য রাখেন নয়ন হাবিব, মেহেরপুর সদর উপজেলার বৈকন্ঠপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই মাহফুজুর রহমান, মাসুদ রানা প্রমূখ। পরে সেখানে মাস্ক বিতরণ করা হয়। এবং সরকারি বিধিনিষেধ মেনে সন্ধ্যা ছয়টা থেকে সকাক দশটা পর্যন্ত ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানানো হয়।