বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের ষোলটাকা গ্রামের ইউপি সদস্যর বাড়ি থেকে প্রতারণ করে আনা ভুট্টা উদ্ধার

By মেহেরপুর নিউজ

April 10, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ এপ্রিল: মেহেরপুর জেলার গাংনী উপজেলার ষোলটাকা গ্রামের ইউপি মেম্বার ময়নাল হোসেন কর্তৃক প্রতারণা করে আনা ৪১২ বস্তা ভুট্টা উদ্ধার করেছে পুলিশ।

চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ গাংনী থানা পুলিশের সহায়তায় আজ বুধবার সকালে ভুট্টাগুলো উদ্ধার করে। তবে পলাতক রয়েছেন অভিযুক্ত ষোলটাকা ইউনিয়ন পরিষদ সদস্য ময়নাল হোসেন। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী খানা জানিয়েছেন, চলতি মাসের ৭ তারিখে জীবনগর উপজেলার লক্ষীপুরের ব্যবসায়ী কুদ্দুস মিয়া একটি ট্রাক ভর্তি করে যশোরের উদ্দেশ্যে  ভুট্টা প্রেরন করেন। পরের দিন জায়গামত ট্রাক না পৌছালে ব্যবসায়ীর সন্দেহ বেড়ে যায়। তিনি খোজ নিয়ে জানতে

পারেন ট্রাকের নম্বর ও চালকের ঠিকানা ভূয়া। বিষয়টি তিনি জীবননগর থানায় জানিয়ে মামলা দায়ের করেন। ওইদিনই পুলিশ যশোর শহর থেকে ট্রাক চালক রঞ্জু হোসেনকে গ্রেফতার করে জিজ্ঞাসাব করে। সে স্বীকার করে ট্রাক মালিক এবং ইউপি সদস্য ময়নাল হোসেন মিলে এই জালিয়াতি করেছে। ময়নাল হোসেনের গো-ডাউনে এখনও ভুট্টাগুলো রক্ষিত আছে।

বিষয়টি নিশ্চিত হয়ে পুলিশ ষোলটাকা গ্রামে ময়নাল হোসেনের বাড়ির নীচ তলার গোডাউনের অভিযান চালিয়ে ৪১২ বস্তা ভুট্টা উদ্ধার করে।