বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আহত

By Meherpur News

March 22, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের সড়ক দুর্ঘটনায় মিন্টু (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছে। শনিবার বেলা ১১ টার দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বাজারে এই সড়ক দুর্ঘটনা ঘটে। আহত মিন্টু মেহেরপুর সদর উপজেলার হিজুলি গ্রামের নুরুল হকের ছেলে।

জানা গেছে মিন্টু মোটরসাইকেল আমঝুপি বাজারের দিকে যাওয়ার সময় কাদায় পিছলে রাস্তায় ছিটকে পড়েগুরুতর আহত হন। পরে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা তাকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে।