বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের সড়ক দুর্ঘটনায় নিহত ১, তিন মাস বয়সী শিশুসহ আহত ৩

By Meherpur News

March 09, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের সড়ক দুর্ঘটনায় আব্দুল মান্নাফ (৫৫)নামের একজন নিহত হয়েছে। দুর্ঘটনায় তার কন্যা তসলিমা খাতুন (৩০), নাতনি খাদিজা খাতুন (৩) ও চাঁদনী খাতুন (৩মাস) নামের আরো ৩ জন গুরুতর আহত হয়েছে।

নিহত আব্দুল মান্নাফ মেহেরপুর সদর উপজেলার কামদেবপুর গ্রামের আসাদ আলীর ছেলে এবং তার কন্যা তসলিমা খাতুন মেহেরপুর সদর উপজেলার শোলমারি গ্রামের জহিরুল ইসলামের স্ত্রী। এবং জহিরুল ইসলামের কন্যা খাদিজা খাতুন ও চাঁদনী খাতুন।

স্থানীয় সূত্রে জানা গেছে মান্নার তার কন্যা ও নাতনিদেরকে নিয়ে শ্বশুরবাড়ি শোলমারী দিতে যাচ্ছিল এই সময় ফতেপুর ইট ভাটার কাছে পৌঁছালে অপরদিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় আব্দুল মান্নাফ ঘটনা স্থলেই নিহত হন। এবং তিনজন গুরুতর আহত হন। অপর মোটরসাইকেল চালকের নাম পরিচয় পাওয়া যায়নি। তিনি ঘটনাস্থল থেকে শটকে পড়ে।

নিহত এবং আহতদেরকে উদ্ধার করে স্থানীয়রা মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মান্নাফকে মৃত ঘোষণা করেন। আহতরা বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।