বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের সন্তান জাহাঙ্গীর আলম পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব

By মেহেরপুর নিউজ

October 24, 2019

মেহেরপুর নিউজ, ২৪ অক্টোবর:

বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মেহেরপুর জেলার কৃতি সন্তান জাহাঙ্গীর আলম পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় গত বুধবার জাহাঙ্গীর আলম পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে । 

জাহাঙ্গীর আলম মেহেরপুর  সদর উপজেলার পাটকেল পোতা গ্রামের রুহুল আমিনের ২য় পুত্র।  জাহাঙ্গীর আলম অতিরিক্ত সচিব পদে পদোন্নতি লাভ করায় তার পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।

এদিকে জেলার কৃতি সন্তান জাহাঙ্গীর আলম পদোন্নতি পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন মেহেরপুর নিউজের সম্পাদক ও প্রকাশক পলাশ খন্দকারসহ নিউজ পরিবারের সকল সদস্যবৃন্দ।