বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের সহকারী কমিশনারকে বিদায় সংবর্ধনা

By মেহেরপুর নিউজ

June 18, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার জেসমিন আক্তার অন্যত্র বদলি হওয়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিদায় সংবর্ধনা দেয়া হয়। জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুল আলম, সহকারী কমিশনার (ভূমি) মাইনউদ্দিন, মহিদুল হক, মাহমুদুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের বিদায় সহকারী কমিশনার জেসমিন আক্তার কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।