মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা বিজিবি সদস্যরা ফেনসিডিল উদ্ধার করেছে। শনিবার ভোরের দিকে শাড়াতলা বিজিবি সদস্যরা পরিত্যক্ত অবস্থায় ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
সহড়াতলা বিওপির হাবিলদার আবদুল কুদ্দুস জানান বিজিবি সদস্যরা টহল শেষে ক্যাম্পে ফেরার পথে মাঠে পড়ে থাকা ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।