বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের সহড়াতলা সীমান্ত ভারতীয় মদ ও ফেন্সিডিল উদ্ধার

By মেহেরপুর নিউজ

March 16, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা সীমান্ত ফাঁড়ির বিজিপি সদস্যরা ভারতীয় মদ ও ফেনসিডিল উদ্ধার করেছে। সোমবার ভোরের দিকে এ সকল মদ ও ফেনসিডিল উদ্ধার করা হয়।

জানা গেছে সহড়াতলা বিওপির সদস্যরা রাতে টহল শেষে ফেরার পথে সহড়াতলা মাঠে পড়ে থাকা ১৯ বোতল মদ ও ১৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে। শরড়াতলা বিওপির হাবিলদার আবদুল কুদ্দুস জানান টহল দলের আগমনী টের পেয়ে চোরাকারবারীরা মদ ও ফেন্সিডিল গুলো ফেলে রেখে পালিয়ে যায়।