বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের সাংবাদিক আল-আমিন হোসেনের গণসংযোগ ও মতবিনিময়

By মেহেরপুর নিউজ

March 02, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগ নেতা আল-আমিন হোসেন বিভিন্ন শ্রেণি-পেশার সাথে মতবিনিময় ও গণসংযোগ করেছেন। মেহেরপুর সদর উপজেলার নবগঠিত শ্যামপুর ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার লক্ষে আলামিন হোসেনের এ মতবিনিময় ও গণসংযোগ।

মঙ্গলবার বিকাল থেকে সন্ধা পর্যন্ত আল-আমিন হোসেন শ্যামপুর ইউনিয়নের পুরাতন মদনা, বসন্তপুর ও গোপালপুর গ্রামে সকল শ্রেণী-পেশার মানুষের সাথে মতবিনিময় করেন।এসময় শিক্ষক হারুন-অর-রশিদ, ব্যবসায়ী মহিবুল ইসলাম, লালটু মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।