বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের সাবেক ক্রীড়াবিদদের স্মরণে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান

By মেহেরপুর নিউজ

October 29, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান( এম কে এস পি) ও মেহেরপুর সূর্য তরুণ ক্লাবের উদ্যোগে মেহেরপুর সূর্য তরুণ ক্লাবের সাবেক খেলোয়াড় মরহুম নকিব হেলালি মুকুলসহ মেহেরপুরের সাবেক ক্রীড়াবিদদের স্মরণে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুক্রবার বিকালে মেহেরপুর এম কে এস পি মাঠে এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এম কে এস পির পরিচালক ও পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক ক্রীড়াবিদ ও পৌরসভার চেয়ারম্যান আব্দুর রহমান,মুস্তাফিজুর রহমান বাবু, জানে আলম, শামসুজ্জামান শামীম, শামিম জাহাঙ্গীর সেন্টু, আরিফুল এনাম বকুল, মেহেদী হাসান,ইশতিয়াক আহমেদ প্রমুখ। পরে সেখানে প্রয়াত সকল খেলোয়াড়দের জন্য দোয়া করা হয়। অনুষ্ঠানে মেহেরপুরের প্রাক্তন খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।