রাজনীতি

মেহেরপুরের সাবেক ছাত্র নেতা আ: রাজ্জাকের পিতার ইন্তেকাল

By মেহেরপুর নিউজ

February 27, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ২৭ ফেব্রুয়ারি: মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আ: রাজ্জাকের পিতা আবদুল জলিল ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) ।মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর। মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে ১ মেয়েসহ অসংখ্যা গুণাগ্রাহী রয়েছে।

মরহুম আবদুল জলিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকালে মৃত্যুবরন করেন।

মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০ টার সময় মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিল মাঠে জানাযা অনুষ্ঠিত হবে।