বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণসমাবেশ ও দোয়া

By Meherpur News

November 26, 2025

মেহেরপুর নিউজঃ

মেহেরপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণসমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে ড. শহীদ সামসুজ্জোহা নগর উদ্যানে জেলা বিএনপি’র সাবেক যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মাসুদ অরুণ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এ এম কে খাইরুল বাশার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মেহেরপুর জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আহসান হাবিব সোনা, ছাত্রদলের সভাপতি সেনজির আহমেদ।