বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের সাবেক ফুটবলার ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রউফ আর নেই

By মেহেরপুর নিউজ

March 13, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের সাবেক ফুটবলার ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রউফ ইন্তেকাল করেছেন।( ইন্না———- রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬০) বছর। আব্দুর রউফ মেহেরপুর শহরের বোস পাড়ার রহমতউল্লাহ মণ্ডলের ছেলে।

রবিবার রাত ১ টার দিকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আব্দুর রউফ শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মরহুম আব্দুর রউফের স্ত্রীর, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছে। আব্দুর রউফের পারিবারিক সূত্রে জানা গেছে রাতে তিনি হঠাৎ করে অসুস্থ বোধ করলে দ্রুত তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরে তিনি মৃত্যুবরণ করেন।

আব্দুর রব মেহেরপুর জেলা ফুটবল দলের নিয়মিত সদস্য ছাড়াও ঐতিহ্যবাহী অগ্রদূত ক্লাবের নিয়মিত খেলোয়াড় ছিলেন। আব্দুর রউফ মেহেরপুর ছাড়াও কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ঝিনাইদহ, মাগুরা, যশোর সহ দেশের বিভিন্ন মাঠে ফুটবল খেলে ব্যাপক প্রশংসা অর্জন করেন। রবিবার দুপুর দুইটায় মেহেরপুর শহীদ সামসুজ্জোহা নগর উদ্যানে জানাজা শেষে পৌর কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।