বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের সাবেক শিক্ষক এর স্ত্রী কহিনুর বেগম আর নেই

By মেহেরপুর নিউজ

September 06, 2019

নিজস্ব প্রতিনিধি: মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিলের সাবেক শিক্ষক মরহুম একে আনসারী (পান্নু মাষ্টার) এর স্ত্রী কহিনুর বেগম ইন্তেকাল করেছেন। (ইন্না——- রাজেউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

শুক্রবার দুপুরে তিনি শহীদ গফুর সড়কের নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মরহমার ৩ ছেলে ও ৩ মেয়ে সহ বহু গুনাগ্রহী রয়েছে।

আজ বাদ এশা শহরের হোটেল বাজার জামে মসজিদে জানাযা শেষে পুরাতন কবর স্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানাগেছে। কহিনুর বেগমের ইন্তেকালে মেহেরপুর নিউজ পরিবার শোক প্রকাশ করেছে।