অন্যান্য

মেহেরপুরের সাহিত্যপ্রেমী এম রফিক হাসান আর নেই

By মেহেরপুর নিউজ

June 24, 2010

শোক সংবাদ

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ জুন :

মেহেরপুর সাহিত্য পরিষদের সম্পাদক ও ভৈরব সাহিত্য সাংষকৃতিক চত্বরের সাবেক সাধারন সম্পাদক এম রফিক হাসান আজ বিকালে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…..রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি বেশকিছুদিন যাবত হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। তিনি ছেলে মেয়ে সহ অনেক ভক্ত রেখে গেছেন। রাত ১০ টায় হোটেল বাজার জামে মসজিদে নামাজের জানাজা শেষে মেহেরপুর পৌর কবরস্থানে দাফন করা হয়েছে। এম রফিক হাসানের মৃত্যুতে সাহিত্য পরিষদের সভাপতি নুরুল আহমেদ, মেহেরপুর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক পলাশ খন্দকার সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।