মেহেরপুর নিউজ :
মেহেরপুর সদর উপজেলার সাহেবপুর ইয়ং স্টার ক্লাবের উদ্যোগে সাহেবপুর মাঠে প্রীতি ক্রিকেট খেলার আয়োজন করা হয়। বুধবার বিকেলে সাহেবপুর মাঠে এ প্রীতি ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়।
সাহেবপুর ইয়াংস্টার ও কোলা ইলেভেন স্টারের মধ্যকার ক্রিকেট খেলায় সাহেবপুর ইয়াংস্টার জয়লাভ করে। খেলায় সাহেবপুর ইয়াংস্টার ৩ উইকেটে কোলা ইলেভেন স্টার কে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে কোলা ইলেভেন স্টার ১৪ ওভারে ৮ উইকেট হারিয়ে ৯৫ রান সংগ্রহ করে। জবাবে খেলতে নেমে সাহেবপুর ইয়াংস্টার ১২ ওভার ৩ বলে ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।