মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ ডিসেম্বর: মেহেরপুর সদর উপজেলার সিংহাটি গ্রামে হাফিজুর রহমানের পুকুরে ৩ বছর বয়সী অজ্ঞাত এক শিশুর লাশ ভাসছে। জানা গেছে, আজ সোমবার বিকাল সোয়া ৩টার দিকে মেহেরপুর সদর উপজেলার সিংহাটি গ্রামের হাফিজুরের পুকুরে হঠাৎ করে একটি শিশুর লাশ ভাসতে দেখে স্থানীয় জনতা। তবে শিশূটি ওই গ্রামের বা আশেপাশের কারো না বলে জানায় গ্রামবাসীরা। গ্রামবাসীরা জানায় লাশ দেখতে পেয়ে সনাক্ত করতে না পেরে পুলিশকে খবর দেয়াহয়েছে।