সর্বশেষ আপডেট মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ জানুয়ারি: মেহেরপুর সদর উপজেলার সিংহাটির একটি পুকুর থেকে ৩ বছর বয়সের শিশু আরাফাতের লাশ উদ্ধার মামলায় ঘাতক মা সাবিনা ছাড়াও আরোও ২ জনকে আটক করেছে পুলিশ।পুলিশের হাতে আটক ঘাতক মা সাবিনার স্বীকারোক্তি অনুযায়ী মেহেরপুর সদর থানা পুলিশ এদের আটক করে। আটকৃতরা হলো,মেহেরপুর সদর উপজেলার কলাইডাঙ্গা গ্রামের জান মহাম্মদের ছেলে মনিরুল ইসলাম এবং তার স্ত্রী সান্তনা খাতুন। আটকৃতরা সাবিনার ২য় স্বামী হায়দারের মেয়ে জামাই বলে জানা গেছে। আজ মঙ্গলবার সকালে মেহেরপুর সদর থানার এস আই কামাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সদর উপজেলা কলাইডাংগা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে। পুলিশ জানায়, সাবিনার স্বীকারোক্তি অনুযায়ী মনিরুল ও তার স্ত্রী সান্তনাকে আটক করা হয়েছে। শনিবার বিকালে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বাজারে অভিযান চালিয়ে মেহেরপুর সদর থানার এস আই আলী আকবর সাবিনাকে আটক করে। পরে তার স্বীকারোক্তিতে নিশ্চিত হওয়া যায় শিশুটিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
মেহেরপুর সদর থানার এস আই কামাল হোসেন জানান,পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। সাবিনার স্বীকারোক্তি অনুযায়ী এ হত্যাকান্ডের সাথে জড়িতে সকলকে আটক করার চেষ্টা চলছে ।