বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের সিংহাটি গ্রামে নিজ সন্তান হত্যা মামলায় ঘাতক মা জেল হাজতে

By মেহেরপুর নিউজ

January 12, 2014

আপডেট

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২জানুয়ারি: মেহেরপুর সদর উপজেলার সিংহাটি গ্রামে হাফিজুর রহমানের পুকুর থেকে উদ্ধার করা  শিশুর লাশ উদ্ধার ঘটনা মামলায় তার মা  সাবিনাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। এর আগে  শিশু আরাফাতের মা সাবিনাকে ১ নং এবং তার স্বামী হায়দারকে ২ নং আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছে পুলিশ। আজ রোববার দুপুরে মেহেরপুর সদর থানার এস আই আলী আকবর বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। যার নং-০৬,তাং-১২/০১/২০১৪ ইং। ধারা নং-৩০২/২০১। উল্লেখ্য, শনিবার বিকালের দিকে মেহেরপুর সদর থানার এস আই আলী আকবরের নেতৃত্বে সদর উপজেলা আমঝুপি বাজার থেকে ঘাতক মা সাবিনাকে আটক করে পুলিশ। অপরদিকে, এ সাবিনা অটকের পর থেকে হায়দার গা ঢাকা দিয়েছে।