বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের সিংহাটি থেকে উদ্ধারকৃত শিশুর লাশের সন্ধান মেলেনি

By মেহেরপুর নিউজ

December 03, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ ডিসেম্বর: মেহেরপুর সদর উপজেলার সিংহাটি গ্রামে হাফিজুর রহমানের পুকুর থেকে উদ্ধার করা  ৩ বছর বয়সী  এক শিশুর লাশ এখনো শনাক্ত হয়নি। এদিকে আজ সকালে লাশের ময়নাতদন্ত শেষে শনাক্ত না হলে আঞ্জুমান মফিজুলের মাধ্যমে তার লাশ দাফন করা হবে বলে জানা গেছে। উল্লেখ্য, সোমবার বিকাল সোয়া ৩টার দিকে মেহেরপুর সদর উপজেলার সিংহাটি গ্রামের হাফিজুরের পুকুরে হঠাৎ করে একটি শিশুর লাশ ভাসতে দেখে স্থানীয় জনতা। তবে শিশূটি ওই গ্রামের বা আশেপাশের কারো না বলে জানায় গ্রামবাসীরা। গ্রামবাসীরা জানায় লাশ দেখতে পেয়ে সনাক্ত করতে না পেরে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে মেহেরপুর সদর থানায় নিয়ে আসে। সারারাত  থানায় রাখলেও লাশের সন্ধান মিলেনি।