মেহেরপুর নিউজঃ মেহেরপুর সদর উপজেলার খোকসা মল্লিকপাড়া গ্রামের মেধাবী ফুটবলার সিয়াম বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উদ্যোগে গঠিত ঢাকা পাইওনিয়ার অনূর্ধ্ব-১৬ ফুটবল দলে সুযোগ লাভ করেছে।
সিয়াম সদর উপজেলার খোকসা মল্লিকপাড়ার বাসিন্দা সানোয়ার হোসেনের ছেলে। তিনি গাংনী সন্ধানী স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণির ছাত্র। এর আগে সিয়াম অনূর্ধ্ব-১৪ মেহেরপুর জেলা দলের হয়ে খেলায় অংশগ্রহণ করে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছে।
ঢাকার কমলাপুর জেএমএফসি মাঠে অনুষ্ঠিত বাছাই পর্বে সারাদেশ থেকে প্রায় ৩৫০ জন ক্ষুদে ফুটবলার অংশ নেয়। কঠিন প্রতিযোগিতার মধ্য দিয়ে সেখান থেকে মাত্র ১৬ জন খেলোয়াড় চূড়ান্তভাবে নির্বাচিত হয়, যার মধ্যে জায়গা করে নেয় মেহেরপুরের সিয়াম।
স্থানীয় ক্রীড়ামহল সিয়ামের এই সাফল্যে আনন্দ প্রকাশ করেছে এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছে।