বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের সীমান্তবর্তী বুড়িপোতা গ্রাম থেকে ১০৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি

By মেহেরপুর নিউজ

April 12, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২এপ্রিল:

মেহেরপুরের সীমান্তবর্তী বুড়িপোতা গ্রাম থেকে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০৮ বোতল  ফেন্সিডিল উদ্ধার করেছে। বৃহস্পতিবার সন্ধ্যা-৬ টার সময় বুড়িপোতা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আব্দুল হাকিমের নেতৃত্বে  বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে সীমাবর্তি বুড়িপোতা গ্রামের একটি মাঠের মধ্যে আর্ন্তজাতিক সীমানা ১১২/৪ এস পিলারের নিকট থেকে পরিত্যক্ত অবস্থায় ফেন্সিডিল গুলো উদ্ধার করে। বুড়িপোতা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আব্দুল হাকিম জানান, মাদক ব্যবসায়ীরা ভারত থেকে ফেন্সিডিল আমদানি করছে এমন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। বিজিবি’র আগমন টের পেয়ে ফেন্সিডিল ফেলে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে সেখান থেকে ১০৮ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।