অন্যান্য

মেহেরপুরের সুবিধপুরে কাঁচা সড়কের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

March 02, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ০২ মার্চ: মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে কুতুবপুর ইউনিয়ন পরিষদের একভাগ অর্থায়নে কুতুবপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সুবিধপুর খা পাড়া স্কুল পাড়ার কাচা সড়কের উদ্বোধন করা হয়েছে। রোববার বিকালে কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী মাষ্টার ফিতা কেটে চলাচলের জন্য সড়ক উন্মুক্ত করেন। এ সময় সেখানে অন্যান্যদের মধ্যে স্থানীয় বিশিষ্ট ব্যাক্তি আমিরুল ইসলাম, বিরু মল্লিক, ফজলুর রহমান,সানোয়ার হোসেন, হান্নান শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।