মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ জুলাই: মেহেরপুর সদর উপজেলার সুবিধপুর শিশিরপাড়ায় অভিযান চালিয়ে সুবিধপুর নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী স্বান্তনা খাতুনের (১৩) বাল্য বিবাহ বন্ধ করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়া বাল্য বিবাহ আয়োজনের দায়ে বর গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের আলাউদ্দিনের ছেলে ওয়াসিম আকরাম (২৭) কে ৫’শত টাকা জরিমানা,বরের চাচা এই গ্রামের সলিম উদ্দিনের ছেলে নজরুল ইসলামকে
২ দিনের এবং কনের নানা ফরিদ খানকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন ভ্রাম্যমান আদালত। জানা যায়,মেহেরপুর সদর উপজেলার সুবিধপুর শিশিরপাড়া গ্রামের প্রবাসি রবিউলের মেয়ে ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী স্বান্তনা খাতুনের সাথে গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের আলাউদ্দিনের ছেলে ওয়াসিম আকরামের সাথে সোমবার বিয়ের দিন ধার্য্য হয় এবং সে মোতাবেক সকল আয়োজনের প্রস্তুতি নেয়ে কনের নানা ফরিদ খান এবং ছেলের চাচা নজরুল ইসলাম। এমন খবর পেয়ে দুপুরে সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো:আবু নাসার উদ্দীনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি টিম সেখানে অভিযান চালায়। এ সময় সেখানে আদালত বসিয়ে উপরোক্ত জরিমানা ও দু’ অভিভাবকের কারাদন্ডের আদেশ দেন আদালতের বিচারক। ভ্রাম্যমান আদালতের বিচারক মেহেরপুর সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো:আবু নাসার উদ্দীন মেহেরপুর নিউজকে বলেন,বাল্য বিবাহ প্রতিরোধ আইনে বিয়ের আয়েজন কারী কনের নানা ফরিদ খানকে ১০ দিনের, বরের চাচা নজরুল ইসলামকে ২ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং বর ওয়াসিম আকরামকে কে ৫’শত টাকা জরিমানার আদেশ দেয়া হয়।