মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০অক্টোবর: মেহেরপুর সদর উপজেলার সুবিধপুর গ্রামে এক ট্রাক্টর মালিক উজুলপুর গ্রামের মৃত আরমান আলীর ছেলে আব্দুর রশিদ ও তার ভাই সাদেক আলীকে পিটিয়ে জখম করেছে আলতাফ নামের এক আওয়ামীলীগ কর্মী। এ ব্যাপারে আহত আব্দুর রশিদ বাদী হয়ে মেহেরপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে মেহেরপুর সদর উপজেলার উজুলপুর গ্রামের মৃত আরমান আলীর ছেলে ট্রাক্টর মালিক আব্দুর রশিদ ও তার ভাই সাদেক আলী সুবিধপুর গ্রামে ট্রাক্টর নিয়ে জমি চাষ করতে যায়। এ সময় সুবিধপুর গ্রামের মৃত নাড়ু ফকিরের ছেলে স্থানীয় আওয়ামীলীগ কর্মী আলতাফের জমির কোল ঘেষে নামায় ট্রাক্টর চালক রশিদ ও তার ভাইকে পিটিয়ে জখম করে । মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মেহেরপুর নিউজকে বলেন, এ বিষয়ে একটি অভিযোগ আমার হাতে এসেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান। উলেখ্য, এছাড়াও আলতাফের বিরুদ্ধে পুলিশ পেটানোসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রয়েছে বলে গ্রামবাসী সূত্রে জানা গেছে।