মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১৯ ফেব্রুয়ারি: আওয়ামীলীগ সমর্থিত উপজেলা চেয়ারম্যান প্রার্র্থর পোলিং এজেন্ট আতাহারকে ২০ হাজার টাকা জরিমানা আনাদায়ে ১০ দিনের জেল দিয়েছে ভাম্যমান আদালত।এরপরপরই দন্ডপ্রাপ্ত আতাহার আলী জরিমানার ২০ হাজার টাতা পরিশোধ করলে তাকে মুক্তি দেয়া হয়। আজ বুধবার সকাল ১০ টার দিকে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদ হোসেন এ রায় দেন। জানা গেছে, সদর উপজেলা আওয়ামীলীগের সাভাপতি আলহাজ্ব গোলাম রসুলের আনারাস প্রতিকের পোলিং এজেন্ট আতাহার আলী তার প্রতিদ্বন্ধি দলের সমার্থকদের ভোট প্রদানে বাধা দিলে ভোটাররা সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাংডিং অফিসারের কাছে অভিযোগ করেন। পিজাইডিং অফিসার বিষয়টি ভাম্যমান আদালতকে জানালে ভাম্যমান আদালত তাকে আটকের আদেশ দেন এবং পরে ভাম্যমান আদালত বসিয়ে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১০ দিনের জেল দিয়েছে। সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদ হোসেন জানান, নির্বাচনী আইন লঙ্ঘন করায় আতাহারকে জেরা জরিমানা করা হয়।