বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের স্কুল ছাত্র প্রান্ত’ হত্যা মামলার এজাহার দাখিল।। আসামী অজ্ঞাত

By মেহেরপুর নিউজ

January 14, 2014

সর্বশেষ আপডেট

মেহেরপুর নিউজ  ২৪ ডট কম,১৪ জানুয়ারি:

লাশ উদ্ধারের ২৬ ঘন্টা অতিক্রান্ত হওয়ার পর অবশেষে প্রান্ত’র বাবা জাহিদ হাসান বাদী হয়ে একটি হত্যা মামলার এজাহার জমা দিয়েছে মেহেরপুর সদর থানায়। তবে এজাহারে কোন আসামীর নাম উল্লেখ করা হয়নি বলে জানা গেছে। অজ্ঞাত আসামী দেখিয়ে এজাহার দাখিল করা হয়েছে। এ  রিপোর্ট লেখা পর্যন্ত এজাহারটি আমলে নিয়ে মামলা এন্ট্রি করা হয়নি বলে জানিয়েছেন সদর থানার এস আই সরজিৎ।

আজ মঙ্গরবার রাত ৯ টার দিকে বাদী নিজে মেহেরপুর সদর থানায় উপস্থিত হয়ে মামলার এজাহারটি জমা দেন।

মেহেরপুর সদর থানার ওসি রিয়াজুল ইসলাম মেহেরপুর নিউজকে বলেন,এজাহার হাতে পেয়েছি। এজাহারে আসামী হিসেবে কারো নাম উল্লেখ করা হয়নি। এজাহারটি পরীক্ষা-নিরীক্ষা শেষে আজ রাতে অথবা আগামীকাল সকালে মামলাটি এন্টি করা হবে। তিনি বলেন,আরিফুলের দেওয়া তথ্য গুলো যাচাই-বাছাই করছে পুলিশ।

এর আগে আজ সকালে নিহত প্রান্ত’র বাড়ির সামনের সড়কে হত্যাকারীদের বিচারের দাবীতে সহপাঠিদের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধন শেষে চিরকুটের তথ্যমতে বন্ধু আরিফুলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ। মেহেরপুরের সহকারি পুলিশ সুপার আব্দুল জলিলের কক্ষে কয়েকদফা জিজ্ঞাসাবাদ শেষে দুপুরের দিকে তাকে ছেড়ে দেয় পুলিশ।