মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সদর উপজেলার বামন পাড়ায় অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের মেয়াদোত্তীর্ণ খাবার উদ্ধার করা হয়।
সোমবার দুপুরের দিকে সদর উপজেলার স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলাম এর নেতৃত্বে বামনপাড়া বাজারের নজির মীরের ছেলে মোঃ আলিহিমের মুদি দোকানে পরিদর্শন করে বিভিন্ন ধরনের মেয়াদোত্তীর্ণ খাবার উদ্ধার করে এবং সেগুলো ধ্বংস করা হয়।