মেহেরপুর নিউজ:
সড়ক দুর্ঘটনায় আহত মেহেরপুর পৌরসভার সাবেক কাউন্সিলর তহিদুল ইসলাম বাবলুর ছেলে সাগরের মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আজ বিকেলে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে মুক্তিযোদ্ধা আহমদ আলী টেকনিক্যাল কলেজের সামনে দুটি মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়েছিল।
সাবেক কাউন্সিলর তহিদুল ইসলাম বাবলুর ছেলে সাগর ও নজরুল ইসলামের ছেলে সুমনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছিল। কিন্তু ঢাকায় নেওয়ার আগেই মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাগরের মৃত্যু হয়।
সাগর মেহেরপুর বাস স্টান্ড পাড়ার বাসিন্দা। সাগর যশোরের বিসিএমসি কলেজের ডিপ্লোমা ছাত্র। সড়ক দুর্ঘটনা তাঁর পিতা তৌহিদুল ইসলাম বাবলু আহত হয়েছেন। সাগর তার পিতার একমাত্র সন্তান ছিল।