বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের হাতিভাঙা ও দফরপুরের মাঝামাঝি স্থানে ব্যবসায়ীর নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাই।। বাঁধা দেওয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম

By মেহেরপুর নিউজ

January 25, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ জানুয়ারী: বুধবার প্রথম সকালে মেহেরপুর সদর উপজেলার  হাতিভাঙা ও দফরপুরের মাঝামাঝি স্থানে একটি  ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারীরা ব্যবসায়িকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার নিকট থেকে নগদ টাকা ও মোবাইল ফোন কেড়ে নিয়েছে। রক্তাক্ত জখম অবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের দফরপুর গ্রামের নূর বক্সের ছেলে ব্যবসায়ি  নাজিমউদ্দিন ব্যবসার মালামাল কিনতে এদিন খুব সকালে যশোরের উদ্দেশ্যে মেহেরপুরে আসার পথে দফরপুর ও হাতিভাঙা নামক স্থানের মাঝামাঝি পৌছুলে ৬/৭ জনের একদল ছিনতাইকারী ব্যবসায়ি নাজিমউদ্দিনের সাইকেলের গতিরোধ করে। ওই সময় ছিনতাইকারীরা নাজিমউদ্দিনের নিকটে থাকা নগদ সাড়ে আট হাজার টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। ওই সময় ছিনতাই কাজে বাধাঁ দেওয়ায় ছিনতাইকারীরা ব্যবসায়ি  নাজিমউদ্দিনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়।