মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ জানুয়ারি: মেহেরপুরে দুঃস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে সদর উপজেলার হিজুলী গ্রামে আশেকে রাসূল পরিষদের উদ্যোগে গ্রামের শতাধিক দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশেকে রাসূল পরিষদের সভাপতি মহিউদ্দিন হোসেন। এসময় বক্তব্য রাখেন,সাহাদত হোসেন,আনোয়ার হোসেন,রমজান আলী,শাহাবুদ্দিন,বাবলু প্রমুখ।