রাজনীতি

মেহেরপুরের হিজুলীতে বন্দুকযুদ্ধে নিহত জামায়াত নেতা আব্দুল জব্বারের জানাজা ও দাফন সম্পন্ন

By মেহেরপুর নিউজ

December 31, 2013

আপডেট

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩১ ডিসেম্বর: মেহেরপুরের হিজুলী মাঠে যৌথবাহিনীর সাথে বন্দুক যুদ্ধে নিহত আমঝুপি ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য ও জামায়াত নেতা আব্দুল জব্বারের  জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে।  আজ মঙ্গলবার বদ আসর হিজুলী প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে হিজুলী গ্রাম্য কবরস্থানে দাফন সম্পন্ন  করা হয়। জানাযা ও দাফনে এলাকার বিএনপি-জামায়াতের নেতা কমী ছাড়াও এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেয়।