অন্যান্য

মেহেরপুরের হিজুলীতে ৪০ দিনের কর্মসংস্থান প্রকল্পের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

April 19, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১৯ এ্প্রিল: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন পরিষদের উদ্যোগে আমঝুপি ইউনিয়নের হিজুলী গ্রামে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচীর আওতায় ৪০ দিনের কাজের উদ্বোধন করা হয়েছে।

আমঝুপি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম শনিবার বিকালে মাটি কেটে কর্মসূচীর উদ্বোধন করেন। ৪০ দিনে এই কর্মসূচীতে ৫০ জন শ্রমিক অংশ নিচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জয়নাল আবেদীন, ইয়ারুল ইসলাম, রাশেদুল ইসলাম ,মোয়াজ্জেম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। ৪০ দিনের এ প্রকল্পে ৪ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।