রাজনীতি

মেহেরপুরের হিজুলী থেকে জামায়াত নেতা ও ইউপি সদস্য আব্দুল জব্বার আটক

By মেহেরপুর নিউজ

December 30, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ ডিসেম্বর: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন পরিষদের সদস্য ও হিজুলী জামায়াতের ওয়ার্ড আমির আব্দুল মালিথার ছেলে আব্দুল জব্বার কে আটক করেছে যৌথবাহিনী। আজ সোমবার সকালে মেহেরপুর সদর উপজেলার হিজুলী গ্রামের একটি চায়ের দোকন থেকে যৌথবাহিনীর একটি টিম তাকে আটক করে সদর থানায় নিয়ে আসে।

মেহেরপুর সদর থানার ওসি জানান,আটক জামায়াত নেতার বিরুদ্ধে অবরোধে সড়কের পাশে অবস্থিত সরকারী গাছ কাঁটা,টিএন্ডটির অপটিক্যাল ফাইবার ক্যাবল বিচ্ছিন্নকরণ ও সরকারী কাজে বাঁধা দেওয়ার অভিযোগ ও মামলা রয়েছে। এই মামলায় তাকে আটক দেখানো হয়েছে।