রাজনীতি

মেহেরপুরের হিজুলীতে বন্ধুকযুদ্ধে জামায়াত নেতা নিহত ।। পৃথক ৩টি মামলার প্রস্তুতি

By মেহেরপুর নিউজ

December 31, 2013

আপডেট

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩১ ডিসেম্বর: মেহেরপুর সদর উপজেলার হিজুলীতে যৌথবাহিনীর সাথে জামায়াতের বন্ধুকযুদ্ধে ইউপি সদস্য ও জামায়াতে নেতা আব্দুল জব্বারের নিহত হওয়ার ঘটনায়  সরকারী কাজে বাধা দান ও খুন,বিষ্ফোরক দ্রব্য আইন এবং অস্ত্র মামলায় পৃথক ৩টি মামলা দায়েরের প্রস্ততি চলছে। মেহেরপুর সদর থানার এস আই গাজী ইকবাল বাদী হয়ে মেহেরপুর সদর থানায় মামলা তিনটি এজাহার দাখিল করার প্রক্রিযা চলছে।

উল্লেখ্য, সোমবার দিবাগত রাত ২টার দিকে মেহেরপুর সদর  উপজেলার হিজুলীতে যৌথবাহিনীর সাথে জামায়াতের বন্ধুকযুদ্ধে ইউপি সদস্য ও জামায়াতে নেতা আব্দুল জব্বার নিহত হয়। এ সময় যৌথবাহিনরি সদস্যরা ৪টি বোমা ও একটি এলজি শার্টার গান উদ্ধার করে।  যৌথবাহিনীর ৩ সদস্য আহত হওয়ার ঘটনা ঘটে।