মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১ জুন: মেহেরপুরের এক হোটেল থেকে সন্দেহজনক ভাবে আটক কথিত স্বামী-স্ত্রীকে থানা পুলিশ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে। রাতভর জিজ্ঞাসাবাদ শেষে আজ শুক্রবার দুপুরের দিকে পুলিশ তাদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে পাঠায়। জিজ্ঞাসাবাদে তারা স্বামী-স্ত্রী নয় বলে স্বীকার করেছে। উল্লেখ্য, গোপন সংবাদ পেয়ে মেহেরপুর ডিবি পুলিশের ওসি রিয়াজুল ইসলামের নেতৃত্বে পুলিশ গত বৃহস্পতিবার দুপুরের দিকে শহরের হোটেল বাজার এলাকার এজাজ হোটেলে তল্লাশী চালায়। পুলিশ হোটেলের একটি কক্ষ থেকে গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলা শহরের শফিউদ্দিন খানের ছেলে আলমগীর খান (৬০) ও পাবনা জেলার জয়নগরের নবাব আলীর মেয়ে আনুফা ইয়াসমিনকে (২২) আটক করে। আটক আলমগীর খান ও আনুফা ইয়াসমিন প্রথম দিকে নিজেদের স্বামী-স্ত্রী বলে দাবি করলেও শেষ পযর্ন্ত স্বামী-স্ত্রী নয় বলে স্বীকার করে।