শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুরের ১’শ ৩৪টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এখনো ঈদ বোনাস ও বেতন পাননি ।। ঈদ আনন্দ থেকে বঞ্চিত

By মেহেরপুর নিউজ

August 01, 2013

বিশেষ প্রতিবেদন

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ আগষ্ট: আসন্ন ঈদ উপলক্ষে মেহেরপুর জেলার সদর, গাংনী ও মুজিবনগর উপজেলার ১৩৪ টি রেজি: বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৩৮জন শিক্ষক ও শিক্ষিকাগণ জুলাই মাসের বেতন ও বোনাস পাইনি। বেতন বোনাস না পেয়ে এসব শিক্ষক শিক্ষিকাদের পরিবার পরিজন নিয়ে ঈদ আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে। জেলা শিক্ষক সমিতির সভাপতি কমর উদ্দিন জানান, এখন পর্যন্ত প্রাথমিক শিক্ষা মন্ত্রনালয় থেকে শিক্ষকদের নামে কোন টাকা পাঠানো হয়নি। ফলে শিক্ষকরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। এদিকে জেলা শিক্ষা অফিস থেকে জানা যায়, মেহেরপুর সদর উপজেলার ৪৩টি, গাংনী উপজেলার ৭৮টি ও মুজিবনগর উপজেলার ১৩টি রেজিষ্টার্ড বে সরকারি প্রাথমিক বিদ্যালয় কে সরকার এক প্রজ্ঞাপন জারি করে সরকারি বিদ্যালয় করেছে । কিন্তু এসব বিদ্যালয়ের কোন শিক্ষকদের চাকরি সরকারি করা হয়ননি। তারা এখনো বেসরকারি শিক্ষক হিসাবে রয়েছে । এত তাদের পরিবার পরিজন নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে। শিক্ষকরা তাদের চাকরি জাতীয়করনের জন্য জোর আবেদন  এবং  ঈদের আগে জুলাই মাসের বেতন ও বোনাস পাওয়ার সু-ব্যবস্থা করতে সরকারের প্রতি অনুরোধ করেছেন।