বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের ১২ গ্রাম হেরোইন সহ শহিদুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ী আটক

By মেহেরপুর নিউজ

August 18, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ আগস্ট:

মেহেরপুর শহরের হালদার পাড়া থেকে ১২ গ্রাম হেরোইন সহ শহিদুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তারা। আটকের পরপরই তাকে মেহেরপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে কর্মকর্তরা। এ ব্যাপারে সদর থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা হয়েছে।

এদিকে আটককৃতকে আজ দুপুরে মেহেরপুর আদালতে হাজির করলে আদালত তাদের জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়ে দেয়।

মেহেরপুর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপপরিদর্শক আহসান হাবিব মেহেরপুর নিউজ কে বলেন,শহিদুল এলাকার প্রভাবশালী মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে হেরোইন সহ বিভিন্ন ধরনের মাদক দ্রব্য বেচাকেনার  বিস্তর অভিযোগ রয়েছে।

আজ ১৮ আগস্ট বুধবার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপপরিদর্শক আহসান হাবিব এর নেতৃত্বে একটি টিম শহরের হালদার পাড়ায় অভিযান চালায়। অভিযানকালে টিমের সদস্যরা নিজ বাড়ি থেকে আব্দুল আজিজের ছেলে মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম কে ১২ গ্রাম হেরোইন সহ আটক করে।