রাজনীতি

মেহেরপুরের ২য় দফার ৭২ ঘন্টা অবরোধের ৩য় দিনে বিভিন্ন স্থানে অবরোধ ।। ককটেল বিষ্ফোরন।। ট্রাকে অগ্নি সংযোগ।। ধাওয়া পাল্টা ধাওয়া

By মেহেরপুর নিউজ

December 02, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ ডিসেম্বর:

একতরফা নির্বাচনের তফশিল ঘোষনা,সরকারের বিরুদ্ধে জুলুম নির্যাতনের অভিযোগ এবং শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ২য় দফার ৭২ ঘন্টা অবরোধের ৩য় দিনের শুরুতে মেহেরপুরের বিভিন্ন স্থানে অবরোধ চলছে।  এ সময় অবরোধকারীরা সড়কে গাছের গুড়ি ফেলে,আগুন জ্বালিয়ে সরকার বিরোধী বিভিন্ন শ্লোগান দিয়ে বিক্ষোভ করতে থাকে। এসময় অবরোধকারীরা বেশ কিছু ককটেলের বিষ্ফোরন ঘটায়। এদিকে গতরাতে মেহেরপুরের গাংনী উপজেলার শুকুরকান্দিতে একটি ট্রাকে (কুষ্টিয়া ড-১১-০২০১) অগ্নি সংযোগ করে অবরোধকারীরা। রাজনগরে অবরোধের সময় পুলিশের সাথে শিবির কর্র্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

আজ সোমবার ভোর থেকে মেহেরপুর -কাথুলী সড়কের পৌর কলেজ এলাকা,মেহেরপুর-মুজিবনগর সড়কের বন্দর মোড়,মেহেরপুর -চুয়াডাঙ্গা সড়কের রাজনগর এলাকায় সড়ক অবরোধ করে রেখেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটর নেতাকর্মীরা।

পৌর কলেজ এলাকা: মেহেরপুর -কাথুলী পৌর কলেজ এলাকার সড়কে  কাঠের গুড়ি, আগুন জ্বালিয়ে ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে রাখে।  এ সময় বেশ কয়েকটি ককটেলের বিষ্ফোরন ঘটায় অবরোধকারীরা।পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তব্য রাখেন,জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক আনছারুল হক,দপ্তর সম্পাদক আব্দুর রহিম,জামায়অতের পৌর আমির মাহবুবুল আলম,জেলা  জামায়াতের সহকারী সেক্রেটারী তারিক মো: সাইফুল ইসলাম, জামায়াত নেতা মনিরুল ইসলঅম,গোলাম রসুল,জেলা যুবদলের যুগ্ন আহবায়ক ফয়েজ মহাম্মদ,জেলা ছাত্রদল সভাপতি মো: মোস্তাকিম,জেলা শিবিরের সাবেক সভাপতি সোহেল রানা ডলার,যুব নেতা শুকুর আলী প্রমুখ। এছাড়া অবরোধের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা রাইহানুল কবির,জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ইকবাল হোসেন,যুবনেতা ওমর ফারুক লিটন,জনি,শিবির নেতা রিপন প্রমুখ।

বন্দর মোড়: মেহেরপুর-মুজিবনগর সড়কের বন্দর মোড়ে  জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী ফারুক হোসেন,সদর উপজেলা জামায়াতের আমির রুহুল আমিনের নেতৃত্বে  ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে রাখে। এ সময় তারা হাতে লাঠি শোটা নিয়ে বিক্ষোভ  করে।পরে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী ফারুক হোসেন,সদর উপজেলা জামায়াতের আমির রুহুল আমিন প্রমুখ।

রাজনগর: মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের রাজনগর এলাকায় জেলা জামায়াতের নায়েবে আমির সিরাজুল ইসলাম,জামায়াত নেতা আব্দুল জব্বার,সদর উপজেলা পূর্ব সভাপতি আব্দুর রহিম,জেলা তাঁতী দলের সভাপতি আরজুল্লাহ বাবলু ,বিএনপি নেতা আব্দুল আলিম,ডা. হাশেম,রাশেদুল ইসলাম,মহাসিন আলী,জয়নাল আবেদীনের নেতৃত্বে সড়কে লাঠি শোটা নিয়ে,আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের নায়েবে আমির সিরাজুল ইসলাম,জামায়াত নেতা আব্দুল জব্বার,শিবির নেতা আব্দুর রহিম,বিএনপি নেতা আরজুল্লাহ বাবলু প্রমুখ। উল্লেখ্য,বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা প্রতিটি আন্দোলনই ১ম থেকে পালন করে আসছে এখানকার নেতাকর্মীরা। পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে গেলে শিবিরের সাথে ‍পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।