বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের ৩ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ফুলের শুভেচ্ছা

By মেহেরপুর নিউজ

June 09, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আনারুল ইসলাম, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমাম হোসেন মিলু, এবং গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেককে ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে।

রবিবার সকালের দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবনির্বাচিত তিনজন উপজেলা পরিষদের চেয়ারম্যানকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। জেলা প্রশাসক মোঃ শামীম হাসান ৩ উপজেলা চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় পুলিশ সুপার এস এম নাজমুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর হাসান রুমান প্রমুখ উপস্থিত ছিলেন।