মেহেরপুর নিউজ,০৪ সেপ্টেম্বর: মেহেরপুরের ডিবি পুলিশের একটি দল সদর উপজেলার রাজনগর থেকে ৫টি হাতবোমা সহ একটি বড় গাঁজার গাছ উদ্ধার করেছে।
বুধবার ভোরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই জালাল উদ্দিনের নেতৃত্বে রাজনগর গ্রাম থেকে পরিত্যাক্ত অবস্থায় ৫টি হাত বোমা ও একটি গাঁজা গাছ উদ্ধার করে।