বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের ৭ম শ্রেণির ছাত্রি বিথী ঢাকা থেকে উদ্ধার ।। প্রেমিক গফুর আটক

By মেহেরপুর নিউজ

June 07, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ জুন: মেহেরপুর সদর উপজেলার সুবিদপুর গ্রাম থেকে ৭ম শ্রেণির ছাত্রি বিথীকে তুলে নিয়ে যাওয়ার প্রায় দেড় মাস পর মেহেরপুর পুলিশ তাকে উদ্ধার এবং ঘটনার নায়ক গফুরকে আটক করেছে। আজ শুক্রবার মেহেরপুর সদর থানা পুলিশ ঢাকার আমিন বাজার এলাকা থেকে গফুরকে আটক করে এবং তার স্বীকারোক্তী অনুযায়ী বিথিকে উদ্ধার করে। পুলিশ জানায়, প্রায় দেড়মাস পূর্বে লালমনিরহাট জেলার হাতিভাঙ্গা গ্রামের বাহারউদ্দিনের ছেলে আব্দুল গফুর মাটি কাটার ড্রেজার নিয়ে মেহেরপুর আসে। জেলার বিভিন্ন স্থানে মাটি কাটার কাজ করার সুবাধে সে মেহেরপুর সদর উপজেলার সুবিদপুর

গ্রামের আব্দুল জব্বারের মেয়ে ৭ম শ্রেণির ছাত্রি বিথীর সাথে প্রেমজ সম্পর্ক গড়ে তোলে। পরে প্রেমিক গফুর তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। ওই ঘটনায় বিথীর পিতা মেহেরপুর সদর থানায় অভিযোগ দাখিল করেন। গত ৩০ মে পুলিশ গাংনী উপজেলার ছাতিয়ান গ্রাম থেকে গফুরের ড্রেজারটি উদ্ধার করে থানায় নেয়। এদিকে গোপন সূত্রে খবর পেয়ে, মেহেরপুর সদর থানার এসআই আলী আকবরের নেতৃত্বে পুলিশ  নাটোর জেলার দীঘিরগরিলা গ্রাম থেকে শাজাহান নামের এক ব্যাক্তিকে আটক করে। সব শেষে গতকাল শুক্রবার মামলার আইও মেহেরপুর সদর থানার এসআই আলী আকবরের গোপন সূত্রে খবর পেয়ে ঢাকার আমিন বাজার এলাকা থেকে গফুরকে আটক ও বিথিকে উদ্ধার করে মেহেরপুর নিয়ে আসে। আজ শুক্রবার  বিথীর ডাক্তারী পরীক্ষা করা হয়েছে।