মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ জানুয়ারী: মেহেরপুর জেলা ডিবি পুলিশ সদর উপজেলার আমদহ গ্রাম থেকে ৭ গ্রাম হেরোইন সহ এক হিরোইন ব্যাবসায়ীকে আটক করেছে । তার বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় একটি মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। জানা যায়, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে বেলা আড়াইটার দিকে ডিবি পুলিশের এস আই কামাল হোসেনের নেতৃত্বে ডিবি পুলিশ সদর উপজেলার আমদহ গ্রামের ক্লাব পাড়ার মাদক ব্যবসায়ী হায়াত আলীর ছেলে জাহাঙ্গীরের বাড়ী থেকে ৭ গ্রাম হেরোইন সহ একই গ্রামের রিয়াজতুল্লার ছেলে কবির হোসেন (৪৮) কে হাতে-নাতে আটক করে ।