বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের ৮ নং ওয়ার্ডের উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে।। নির্বাচন আইনভঙ্গের অপরাধে আটক ১

By মেহেরপুর নিউজ

April 25, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ এপ্রিল: মেহেরপুর ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদের শূণ্য আসনের উপনির্বাচন চলাকালিন সময়ে নির্বাচনী আচরণবিধি না মানায় জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও বর্তমান আওয়ামীলীগ নেতা মোস্তাফিজুর রহমান বাবুলের সমর্থক চাঁদ শেখ নামের এক ব্যক্তিকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। জানা যায়,আটক শহরের নতুন পোস্ট অফিস পাড়ার মিয়ারুলের ছেলে চাঁদ শেখ মোরগ হাতে নিয়ে কেন্দ্রের সামনের সড়কে প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছিল। এসময় ভ্রাম্যমান আদালতের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গাংনী উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালামের নির্দেশে ভ্রাম্যমান আদালতের টিম তাকে আটক করে। নির্বাচনে বেলা ১ টা পর্যন্ত সহস্রাধিক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানা গেছে। সর্বমোট ২ হাজার ৬’শ ৬৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানা গেছে। ৭ টি বুথে অনুষ্ঠিত নির্বাচনের ভোট গ্রহণে পিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন আনিসুর রহমান। ১৪ জন পোলিং এজেন্ট এবং ২৮ জন এজেন্ট ভোট কেন্দ্রে দায়িত্বপালন করছেন। বিকেল ৪ টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ।