বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের ৯ মিডিয়া কর্মী আজ মুম্বায়ের পর্যটন কেন্দ্রেগুলো পরিদর্শন করছেন

By মেহেরপুর নিউজ

July 30, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ জুলাই: ভারতের কলকাতার একটি সংগঠনের আমন্ত্রনে “জলবায়ু পরিবর্তনে মিডিয়ার ভুমিকা” শির্ষক এক সেমিনারে যোগদান শেষে আজ সোমবার তারা মুম্বায়ের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো পরিদর্শন করছেন। পর্যটন কেন্দ্রগুলো হচ্ছে-মুম্বায়ের গেট ওয়ে বিল্ডিং, রিভার বুটিং, সাইন্স সিটি, আরব মহাসাগরের পিলিং ব্রীজ , ফোর ডি ফিল্ম ইন্ডাস্ট্রিজ সহ ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্রগুলো। সফরকারী দলের সদস্য পলাশ খন্দকার বলেন, জলবায়ু পরিবর্তনে মিডিয়ার ভুমিকা শির্ষক  সেমিনারে যোগদান শেষে আজ ভোরে তারা মুম্বায় এসে পৌছায়। সারাদিন মুম্বায়ের পর্যটনকেন্দ্র গুলো পরিদর্শন করে আগামীকাল দিল্লির উদ্দেশ্য রওয়ানা দেয়ার কথা আছে বলে তিনি জানান। উল্লেখ্য, গত ২৭ জুলাই “জলবায়ু পরিবর্তনে মিডিয়ার ভুমিকা” শির্ষক  সেমিনারে যোগদান করার উদ্দেশ্য সারা দেশ থেকে ১৫ সাংবাদিক ভারতের কলকাতায় পৌছান । এদের মধ্যে মেহেরপুরের আছেন ৯ টিভি সাংবাদিক।

তারা হলেন তুহিন আরন্য, তোজাম্মেল আযম, তানিয়া লাবন্য, পলাশ খন্দকার, গোলাম মোস্তফা, মীর সউদ আলী চন্দন, আবু আক্তার, আবু লায়েছ লাবলু ও জুলফিকার আলী কানন। তবে কলকাতায় পৌছানোর পর মেহেরপুরের বিশিস্ট সমাজসেবক ও ব্যাবসায়ী ইসলাম আলী এবং ইঞ্জিনিয়ার রায়হান মাহমুদ তাদের সফরসঙ্গী হয়েছেন।